বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

নাজিরপুর হাসপাতাল পরিদর্শন ও মাসিক সমন্বয় সভায় উপস্থিত মাসুদ সাঈদী এমপি;

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ;

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী আজ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। একইসাথে হাসপাতালের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।আজ সকাল ১০ টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও নার্সবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে এমপি মাসুদ সাঈদী জরুরি বিভাগ, শিশু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক বিভাগ ঘুরে দেখেন। রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবার মান ওষুধ প্রাপ্তি সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক অবকাঠামো ও জনবল সংকটের বিষয়েও খোঁজ নেন তিনি।পরে হাসপাতালের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি মাসুদ সাঈদী বলেন, “স্বাস্থ্যই সম্পদ। তৃণমূল পর্যায়ের মানুষ যেন মানসম্মত চিকিৎসা পায় সেটাই সরকারের লক্ষ্য। নাজিরপুর হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ডাক্তার-নার্সদের আন্তরিকতার সাথে রোগী দেখার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে কোনো রোগী যেন হয়রানির শিকার না হয় এবং বিনামূল্যে ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।সভা শেষে এমপি ভর্তি থাকা রোগীদের মাঝে ফল ও খাবার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews