শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার প্রচারণা নিয়ে পিরোজপুর জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং;

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত


‎​পিরোজপুর প্রতিনিধি :

‎বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার-প্রচারণা বাস্তবায়নে মাঠপর্যায়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে পিরোজপুর জেলা তথ্য অফিস। বিগত তিন মাসের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এই দপ্তর তাদের নির্ধারিত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। একই সঙ্গে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলায় ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমুখী মেগা প্রকল্পের দৃশ্যমান জেলাভিত্তিক অগ্রগতির চিত্র প্রকাশ করা হয়েছে।
‎​২০ মে (২০২৬ খ্রি.) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের  জেলা প্রশাসক  আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দীন আল মাদানী।
‎​জেলা তথ্য অফিসের তিন মাসের অনন্য রেকর্ড ‎প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‎সরকারের উন্নয়ন বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিগত তিন মাসে পিরোজপুর জেলা তথ্য অফিস রেকর্ড পরিমাণ প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এই স্বল্প সময়ে জেলা তথ্য অফিস সফলতার সাথে ১১টি উঠান বৈঠক বা কমিউনিটি সভা, ২টি নারী সমাবেশ, ১টি ফ্যামিলি সমাবেশ, ১টি কৃষক সমাবেশ, ১টি প্রেস ব্রিফিং ও ১টি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করেছে। এছাড়াও গ্রামীণ জনপদে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ১০টি প্রামাণ্যচিত্র লাইভ প্রচার, ৮০টি চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী এবং ৫০টি অনলাইন প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে পিরোজপুর জেলা তথ্য অফিস, যার প্রতিটিতেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
‎​
‎পিরোজপুর জেলা তথ্য অফিসের প্রচারণায় সরকারের মেগা প্রকল্পগুলোর স্থানীয় অগ্রগতির যে চিত্র তুলে ধরা হয়,
‎​ দরিদ্র নারীদের আর্থিক সহায়তার এই বিশেষ কর্মসূচি পিরোজপুরে দ্রুতই পাইলট প্রকল্প হিসেবে মাঠপর্যায়ে শুরু করতে যাচ্ছে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন।
‎​জেলার নেছারাবাদ উপজেলায় ইতিমধ্যেই ২,১১২ জন কৃষক এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সুবিধার আওতায় এসেছেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের বিষয়ে স্থানীয় কৃষি ব্যাংক তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।
‎​জেলার ভাণ্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় ১২টি খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে এবং পরিবেশ সুরক্ষায় ৮৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রায় ১৭ হাজার বৃক্ষের চাহিদা পাঠানো হয়েছে।
‎​
‎প্রেস ব্রিফিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য উপায়ে ছড়ানো ‘গুজব ও অপতথ্য’ মোকাবিলায় সাংবাদিকদের ওয়াচডগ (Watchdog) হিসেবে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে কুচক্রী মহল গুজব ছড়ায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় পিরোজপুর জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুতই একটি শক্তিশালী ‘গুজব প্রতিরোধ সেল’ গঠন করা হচ্ছে। যেকোনো সন্দেহজনক বা বিতর্কিত তথ্য প্রকাশের আগে তা দুই-তিনবার সঠিকভাবে যাচাই (Fact Check) করার জন্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
‎​ব্রিফিংয়ে পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎​
‎এস এম আবু জাফর
‎পিরোজপুর
‎০১৭৬২২৬৭৮১১

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews