1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

নেছারাবাদে এক রাতে ৫ বাড়িতে চুরি ;

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

৬ এপ্রিল (রবিবার) অনুমান রাত ২–৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন সমুদয়কাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ড কুহুদাশকাঠি গ্রামে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে ঘরের সিঁধ কেটে একই রাতে ৫টি ঘরে চুরির ঘটনা ঘটে। জানা যায়,গভীর রাতে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে চোরেরা কুহুদাশকাঠি গ্রামের পাঁচটি বাড়িতে যথাক্রমে রিপন বৈদ্য, পার্থ বৈদ্য,প্রশান্ত বৈদ্য,সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে সিঁদ কেটে ঘরের ভেতরে ঢুকে মূল্যবান জিনিস,নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ভুক্তভোগী রিপন বৈদ্য জানান, আমি কয়েকদিন আগে ১লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল তাই ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকাগুলো চোরেরা নিয়ে গেছে। অন্য এক ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন,রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের বাধা গরু গুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি আমার ব্যবহার করা দুটি সোনার চেন নিয়ে গেছে। আমরা দিনমজুর তাই অনেক কষ্ট করে এই স্বর্ণটুকু জোগাড় করেছিলাম।
ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সরজমিনে গিয়ে থানায় জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছে হয়তোবা তারাই এই চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে। ইউপি সদস্য কমলেশ রায় বলেন,এলাকায় কয়েকদিন যাবত চুরির ঘটনা ঘটছে। ব্যস্ততার জন্য সরেজমিনে যেতে পারিনি।শুনেছি চুরি হওয়ার নমুনাগুলো একই প্রকৃতির। ইদানিং এলাকায় কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে। তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে এ ধরনের চুরির ঘটনা ঘটতেই থাকবে। এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই রাতে একইভাবে সিঁধ কেটে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews