1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; পিরোজপুরের জিয়ানগরে যুবলীগ নেতা মো. আল-আমিন হোসেন হাওলাদার গ্রেপ্তার; পিরোজপুর পৌরসভায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত; পিরোজপুরে স্কুল অব ফিউচারের শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত; ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে পিরোজপুরে জাতীয় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল;

পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক;

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুপুরে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দাযিত্ব পালন করবেন।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারইষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রিম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।
এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের নতুন কমিটির সভাপতি নিয়াজ আলী চৌধুরী বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে।
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সঙ্গে নিয়ে এক যোগে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews