বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮;

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালী শহরের চৌরাস্তায় আজ শনিবার (৭ জুন ২০২৬) সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম এই সড়কে দ্রুতগতির যানবাহন চলাচলের মধ্যে ইজিবাইকের সঙ্গে সাকুরা পরিবহনের বাসটির সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, পটুয়াখালীর চৌরাস্তা ও সংলগ্ন সড়কে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পেলেও সড়ক অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়ন হয়নি। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানি ঘটছে।
সচেতন মহল মনে করছে, পটুয়াখালীর এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ককে ছয় লেনে উন্নীত করা হলে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। তারা দ্রুত সড়ক সম্প্রসারণ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews