শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ;

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালী নামক স্থানে আজ কিছুক্ষণ আগে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি বেশ জোরালো ছিল। এতে ডলফিন পরিবহনের বাসচালক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নিহত বা অতিরিক্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও সড়কটি পর্যাপ্ত প্রশস্ত না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাদের দাবি, মহাসড়কটি দ্রুত প্রশস্ত ও আধুনিকায়ন করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews