সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

​পিরোজপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক;

  • Update Time : রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

​মো: নুরুজ্জামান খোকন,
পিরোজপুর প্রতিনিধি

​পিরোজপুরে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE)’ বিষয়ক এক সমন্বয় সভা। আজ রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ ‘শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে’ এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। ইউনিসেফ বরিশালের সহায়তায় অনুষ্ঠিত এই সভায় ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার কোনো বিকল্প নেই। কেবল সরকারি উদ্যোগ দিয়ে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।”
​তিনি আরও বলেন,”মশার প্রজননস্থল ধ্বংস,নিজ নিজ বাসাবাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও চারপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে,সেদিকে কড়া নজর দেওয়া জরুরি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব। “এ সময় তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে মাঠে নামার উদাত্ত আহ্বান জানান।
​জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,সিভিল সার্জন ডা.মো:মতিউর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন। সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানি।
​অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ,জেলা তথ্য অফিস,স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​উল্লেখ্য,জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পিরোজপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews