রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত;

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

​পিরোজপুর প্রতিনিধিঃ

​পিরোজপুর সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা ও নতুন খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে সরকার ঘোষিত এই কর্মসূচি কীভাবে সফল করা যায়, সে বিষয়ে সভায় উপস্থিত সকলে নিজ নিজ মতামত তুলে ধরেন।
​সভায় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি সরকারের একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। পিরোজপুর সদরে এই কর্মসূচি যাতে সফলভাবে সম্পন্ন হয় এবং সত্যিকারের মেধাবীরা উঠে আসে, সেজন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।”
​উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ,স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews