1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত; আত্রাইয়ের বড়শিমলাতে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম; মোংলায় অবৈধ ভাবে জালানি ও ভোজ্য তেল মজুদ করায় গোডাউনে র‌্যাবের অভিযান; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা; মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত; আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা; আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে কৃষকের মাঝে আউশ ধান চাষে সরকারি প্রণোদনা বিতরণ; নওগাঁয় দুইদিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিলেন প্রায় ১৩শ যাত্রী; নওগাঁর আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন;

পিরোজপুরে মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথুর ইউনিয়নের বর্তমানে একটাই স্লোগান “যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নদী বেষ্টিত উক্ত দ্বীপ ইউনিয়নে যে কোন প্রকার অপরাধ করে অপরাধী পালিয়ে যেতে সক্ষম, কেননা ইউনিয়নের চারপাশ নদী দ্বারা বেষ্টিত থাকায় কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস,পুলিশ ও উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে ধীরগতি ও সমস্যা হয়। সেই সুযোগে অপরাধীরা হুলারহাট,পিরোজপুর, নাজিরপুর,স্বরূপকাঠি বর্ডার অভিমুখে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাঈদ ইউনিয়নের সকল জনসাধারণের সুখ-শান্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তায় বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধ চুরি,ডাকাতি,ছিনতাই মাদক,ইভটিজিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই সাথে জনসাধারণকে নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে সকলকে সতর্কতা ও যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৃঢ় প্রতিজ্ঞা করেন। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এসএফ টিভি প্রতিনিধিকে বলেন, ইতিপূর্বে এই ইউনিয়নে বিভিন্ন অপরাধে জড়িত ছিল,বর্তমানে ইউনিয়নে সন্ত্রাসী ও মাদক কারবারি কামাল সহ তার বাহিনী মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, গ্রামের বেকার এবং স্কুল পড়ুয়া ছাত্র যুবকদের মাদকের দিকে আকৃষ্ট করছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স,যে কোন মূল্যে ইউনিয়নে মাদক ব্যবসা এবং সেবন গ্রহণযোগ্য নয়। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কবির সিকদার, সাংগঠনিক সম্পাদক নজির সিকদার এলাকার জনসাধারণকে সাথে নিয়ে বিভিন্ন সময়ে মিছিল মিটিং মানববন্ধন সহ প্রতিবাদী বক্তব্য চলমান রয়েছে অপরাধীর বিরুদ্ধে। তিনি আরো বলেন অদ্য ১১ই মার্চ মঙ্গলবার,ধাবরি ইউপি সদস্য মোঃ আল আমিন ও তার ছোট ভাইয়ের সহযোগিতায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে,ধাবরী গ্রামের মোঃ লতিফ সরদারের পুত্র মোঃ রাজু সরদারকে মাদকসহ আটক করেন। এছাড়াও ইতিপূর্বে গ্রামের হানিফ শেখের পুত্র আল-আমিন শেখ কে মাদক গাজা সহ আটক করে আইনগত ব্যবস্থা নেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews