বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

প্রতারণার অভিযোগে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি);

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ডেক্স রিপোর্টার ;
ঢাকা: প্রতারণা, চেক জালিয়াতির অভিযোগ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এম. এ. খালেক হোসেন (পিতা: হোসেন আলী, মাতা: মোসাম্মৎ রুপা বানী), স্থায়ী ঠিকানা: বাসা নং ১৪৪/এ, তেজকুনি পাড়া, তেজগাঁও, ঢাকা, দাবি করেন যে তিনি গত ২১ জুন ২০২৬ তারিখে জনাব ডি. এ. পারভেজ (পিতা: ডি. এ. সামাদ, মাতা: ছেবেদা বিবি), স্থায়ী ঠিকানা: বাড়ি নং ৪৭/১, আরামবাগ, জিপিও, ঢাকা-১০০০, মতিঝিল, ঢাকা সিটি কর্পোরেশন-এর কাছে এক সপ্তাহের জন্য ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা ধার দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই ঋণের বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র সম্পাদন করা হয় এবং নিরাপত্তা হিসেবে উত্তরা ব্যাংকের একটি চেক প্রদান করা হয়।
নির্ধারিত এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে ১৪ জুলাই ২০২৬ তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ নেই এবং চেকে থাকা স্বাক্ষরের সঙ্গে ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী বাধ্য হয়ে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বিঃদ্রঃ অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews