1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত; আত্রাইয়ের বড়শিমলাতে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম; মোংলায় অবৈধ ভাবে জালানি ও ভোজ্য তেল মজুদ করায় গোডাউনে র‌্যাবের অভিযান; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা; মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত; আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা; আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে কৃষকের মাঝে আউশ ধান চাষে সরকারি প্রণোদনা বিতরণ; নওগাঁয় দুইদিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিলেন প্রায় ১৩শ যাত্রী; নওগাঁর আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন;

বাংলাবান্ধা স্থলবন্দরে এম সাখাওয়াত হোসেন দেশের পরিবর্তন করতে হলে জনগণকে হ্যা ভোট দিতে হবে;

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, অতীতের মতো কর্মকান্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে অবশ্যই জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে বলেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর অপারেশনাল কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “যদি আমরা ‘হ্যাঁ’তে সিল না দেই, তাহলে আমাদের সামনে এতগুলা রক্তের বিনিময়ে যে অপারচুনিটি এসেছে, সেই অপারচুনিটি আমরা লুজ করবো (হারিয়ে ফেলবো)। আগের তিমিরেই আমরা ফিরে যাবো। এটা মনে করার কোনো কারণ নেই যে, এটা অটোমেটিক্যালি হবে।”
বাংলাবান্ধা ইমিগ্রেশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সঙ্গে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনাও করি, এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাবো, সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভুটান যেতে হবে। তবে নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মোংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।’সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থলবন্দরতো কাজ করছে, পাথরতো আসছে; সেটা বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ইন্ডিয়া থেকেও আসছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য এখনো কিছু বন্ধ হয়নি। তবে যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারাদেশে কমেছে। এটার কারণ ভারত ভিসা দিচ্ছে না নানা কারণে। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেয়া হচ্ছে না। এসময় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, তেঁতুলিয়ার ইউএনও আফরোজ শাহীন খসরু, এসিল্যান্ড এসএম আকাশসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews