1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়;

কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, সঞ্চয়ে প্রণোদনা-ইরেসপো প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও চেক বিতরণ।
পিরোজপুরের কাউখালী উপজেলায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ,প্রশিক্ষণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া এবং ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব মিলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ,ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। তারা আরও বলেন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব। এ প্রকল্পের আওতায় একজন উপকারভোগী ২০০ টাকা সঞ্চয় করলে সরকার অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করছে,যা দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। বিআরডিবি কর্মকর্তা বলেন, ৬ এপ্রিল ২০২২ বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ জন শিক্ষার্থীদের সঞ্চয় পরিমাণ-৫৫৮৮০০ টাকা, সরকারি প্রণোদনা ২০০℅ হারে ১১০৩৬০০ টাকা, মোটা সঞ্চয় ও প্রণোদনার পরিমাণ ১৬৬২৪০০ টাকা। তন্মধ্যে এ যাবত ২৩ জনকে প্রনোদনা ফেরত দেওয়া হয়। বর্তমানের ১৬ই এপ্রিল ২০২৬ মোট ৮ জন শিক্ষার্থীর সঞ্চয় ৪৯১৫০/ ও প্রণোদনা ৯৩৯০০/ সর্বমোট ১৪৩০৫০ টাকা দেয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তোলার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠানের শেষে ৮ শিক্ষার্থীকে চেক প্রদান ও ২৬ জন পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে কলম,স্কেল ও ফাইল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি),কাউখালী-এর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews