1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ইতালির ‘৫ লাখ টাকার নোট’ ভাঙাতে পারছেন না—ভুক্তভোগীর অভিযোগ; রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আত্রাইয়ে দুর্ঘটনার শঙ্কা; কাউখালীতে র‍্যাব-৮ ও প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা,ডিজেল জব্দ; নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত;

ইতালির ‘৫ লাখ টাকার নোট’ ভাঙাতে পারছেন না—ভুক্তভোগীর অভিযোগ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বওড়া গ্রামের বাসিন্দা ওয়ারেছ অভিযোগ করেছেন, তার কাছে থাকা ইতালির ‘৫ লাখ টাকার সমমূল্যের’ একটি নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘ কষ্টের পর লিবিয়া হয়ে ইতালিতে যান এবং সেখানে অবস্থানকালে উক্ত নোটটি সংগ্রহ করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় জড়িয়ে তিনি ইতালিতে কয়েকবার কারাভোগ করেন এবং বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন। দেশে ফেরার পর তিনি নোটটি ভাঙাতে ব্যাংকে গেলে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন।
ওয়ারেছ বলেন, ব্যাংকে গেলে তাকে নাগরিকত্ব ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়, যা তিনি দিতে পারছেন না। ফলে কোনো ব্যাংক তার নোট গ্রহণ করছে না। এ বিষয়ে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেন।
এছাড়া ইতালিতে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা, কারাভোগ ও ব্যক্তিগত জীবনের ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। তিনি অভিযোগ করেন, এসব মামলার অনেকগুলোই মিথ্যা ও বানোয়াট।
পরিশেষে, তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ তারেক রহমান-এর কাছে বিষয়টি সমাধানের জন্য সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, বিদেশি মুদ্রা ভাঙাতে হলে সেটি বৈধ ও প্রচলিত মুদ্রা হতে হয় এবং সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত হওয়া আবশ্যক। অন্যথায় সাধারণত ব্যাংকগুলো এ ধরনের নোট গ্রহণ করে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews