শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)-এর স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটির প্রতিপাদ্য ছিল, “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৃষিবিদ মিলন আহমেদ ও কৃষিবিদ মো. বোরহান উদ্দিন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews