শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

বেলকুচিতে আপন ভাইকে হত্যার হুমকির প্রতিবাদে, পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ;

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

আজম খান
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামে, আপন বড় ভাই, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম কর্তৃক আপন ছোট ভাই বুদ্ধ সরকারকে হত্যার হুমকি দিয়ে বাড়ীছাড়া করা, সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করা, এবং এ ঘটনায় করা মামলায় আব্দুল আলীম সহ অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বুদ্দু সরকারের পরিবার। শনিবার বিকেলে উপজেলার ধুলদিয়ার গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী বুদ্দু সরকার তার বক্তব্যে বলেন, গত উপজেলা নির্বাচনে আমার বড় ভাই, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হয়। নির্বাচনে পরাজিত হয়ে সে আমি ও আমার পরিবারের লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি প্রদান করেন। আমার কারণে নাকি সে নির্বাচনে পরাজিত হয়েছে,আমি কেন তার নির্বাচন করি নাই, আমি তার নির্বাচন না করার কারণে সে পরাজিত হয়েছে, তার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সেই কারণে সে আমার কাছে বিশ লক্ষ টাকা দাবি করে, এবং আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমার পরিবার আজ অবরুদ্ধ । বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আমার ভাইয়ের কাছে গেলে, সে বলে যদি বিশ লক্ষ টাকা আমাকে দেয় তাহলে সমাধান হবে তাছাড়া হবে না। উপায়ান্তু না দেখে আমি থানায় অভিযোগ দেই, থানায় অভিযোগ করায় সে আরো ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য খুঁজতে থাকে, তার ভয়ে আমি আজ বাড়ি ছাড়া,সে আমাকে না পেয়ে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে, আমি এই সংবাদ সম্মেলন থেকে সরকার ও প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারে নিরাপত্তা দাবি করছি, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
সংবাদ সন্মেলনে বুদ্দু সরকারের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন,
এ বিষয়ে আব্দুল আলিম সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews