সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা; ৩নং ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: মাসুদ রানার গণসংযোগ ও প্রচারণায় সরগরম এলাকা;

ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার অপকর্মের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন;

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।মাহফুজ ইসলাম উজ্জল ভাণ্ডারিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের উত্যক্ত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হয়রানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ।
এমন কর্মকান্ডের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই মৃধা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা, বাজার ব্যবসায়ী শহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রক্সি সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শাহিরাজ, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি অভি হোসেন কালাম মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া পৌর সেক্রেটারি হেমায়েত মোল্লা, গৃহিনী আয়শা আক্তার, গৃহিনী সাদিয়া আক্তার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করতে না পারে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মাহফুজ ইসলাম উজ্জ্বল গ্রুপের বিরুদ্ধে এলাকার বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলেও প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দিন দিন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম না বলার শর্তে বলেন, দোকান দখল ও চাঁদার চাপের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া নারীদের কয়েকজন বলেন, তারা রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং উত্যক্তের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন নারী বক্তারা।
এ বিষয়ে মাহফুজুল ইসলাম উজ্জল অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিবেশী আঃ হাই মৃধা’র সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তার মা, তিনি নিজে এবং তার ছোট ভাই চঞ্চল গুরুতর আহত হন। এবিষয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার) বলেন বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল কে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে। তার অপকর্মের দায়বার (বিএনপি)দল নিবে না যেহেতু তিনি বহিস্কৃত নেতা। বিষয়টি তার পারিবারিক এটা কোন দলের ব্যাপার নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews