বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন;

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করতে না পারে—সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত মাহফুজুল ইসলাম উজ্জল অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।
এদিকে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতারা জানান, মাহফুজুল ইসলাম উজ্জলকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews