সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

ভান্ডারিয়ার গরুর হাটে চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ১;

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ

ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গরুর হাটে প্রকাশ্যে চাঁদাবাজির সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাটে ডিউটিরত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পারভেজ খান (২৭) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মোজাম্মেল খানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ খান সরকারি রাস্তার ওপর নিজে খুঁটি পুঁতে অস্থায়ীভাবে গরু রাখার ব্যবস্থা করেন। এরপর প্রতিটি গরু রাখার জন্য ৫০ টাকা এবং বিক্রি হলে অতিরিক্ত ২,০ টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়ার বাসিন্দা সাঈদ মোল্লা (৫)-কে তিনি মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে।
এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে ভান্ডারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গরুর হাটে চাঁদাবাজি ও হয়রানি রোধে নজরদারি আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews