সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি;

মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল;

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম ; মঠবাড়ীয়া (পিরোজপুর):

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার ঘটনার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews