1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত;

মঠবাড়ীয়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি।

পিরোজপুরের মঠবাড়ীয়ায় আজ ১৬ ডিসেম্বর,২০২৫ যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম মহান বিজয় দিবস সরকারী ও দলীয় ভাবে উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয় এবং শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,রাজনৈতিক দল,সাংবাদিক সংস্হা সমূহ, মানবাধিকার সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও এনজিও প্রতিনিধিগণ শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার(ভূমি) রাইছুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন। পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইন চার্জ সুজন বিশ্বাস,ওসি(তদন্ত)সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তাবক অর্পন করেন। মঠবাড়ীয়া জাতীয়তাবাদী দল বিএনপি এর সাবেক আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল এর নেতৃত্বে নেতাকর্মী নিয়ে এবং পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে পুস্পস্তাবক অর্পন করেন। আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, মঠবাড়ীয়া শাখার সভাপতি মো: শামীম মিয়া মৃধা ও হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক(তদন্ত প্রধান) ও সভাপতি,ঢাকা বিভাগ মুশফিকুর রহিম রনি এর নেতৃত্বে মানবাধিকার কর্মীদের নিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন। বাংলাদেশ প্রেসক্লাব,মঠবাড়ীয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির ও সাধারণ সম্পাদক মো: আইউব আলী হাওলাদার,সিনি: সহসভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ এর নেতৃত্বে এবং অন্যান্য প্রতঠানের প্রধানগণ পুস্পস্তাবক অর্পণ করেন। সকাল ৯টায় শহীদ মোস্তফা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা মির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রাইছুল ইসলাম। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্মের সামনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের সম্বর্ধনা দেয়া হয়। বিকালে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয় এবং সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews