বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক;

মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম বর্ষে পদার্পণ উদযাপন;

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

সন্দ্বীপ( চট্টগ্রাম) গৌরবময় পথচলার চার দশক পেরিয়ে নতুন প্রেরণার যাত্রা শুরু করল মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ। সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। গত ২৮শে আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয় এ মহতী অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার মোশারেফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলির সদস্য মাস্টার আব্দুর রহমান রিপন ও মাস্টার রিদওয়ানুল বারী বাহার, সাহিত্য সম্পাদক মাস্টার শরফুল আজাদ শিবলু। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মাস্টার জয়নাল আবেদীন, মাস্টার রতন মানিক বসু, সহ-সভাপতি আজিম উদ্দিন সাহাব, সদস্য মাস্টার মনিরুল ইসলাম, সদস্য মাস্টার শাকিল উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, সদস্য সাইমুন হোসেন রিপাত, সদস্য মোবারক হোসেন, সদস্য মেহরাজ সহ একাধিক সদস্যবৃন্দ। বক্তারা তাদের আলোচনায় সংগঠনের চার দশকের অগ্রযাত্রার সাফল্য তুলে ধরেন।১৯৮৫ সালের এই সংগঠনের অগ্রযাত্রা শুরু হয় সক্রিয় অবদান সংগঠনটি স্মরণ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবু হানিফ, জামাল উদ্দিন রিপন, এ বি এম সিদ্দিক ডিপটি,মেহেদী হাসান, আজহারুল ইসলাম, আবুল কাশেম, নুর আলম, মোজাহিদুল ইসলাম, শাহ জামাল, হাফিজুর রহমান হাবিব। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মানবিক সেবার ধারাবাহিকতায় আরও অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একইসঙ্গে তরুণ প্রজন্মকে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরিশেষে কেক কেটে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম বর্ষে পদার্পণের শুভ সূচনা ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার