রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান;

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার লঞ্চঘাট এলাকায় মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,উপজেলার লঞ্চঘাট এলাকায় পরিচালিত অভিযানে আমেনা ঔষধালয়ের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান বাবু (৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মোঃ মাসুদ শিকদার (৪০)পিতা-মৃত আজিজ শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ের বাড়ি ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায়।
অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুদেব সরকার।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)উজ্জল হালদার বলেন, “জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি কিংবা ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে বৈধ ও মানসম্মত ওষুধ বিক্রির আহ্বান জানাই।”
তিনি আরও বলেন,“ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশু চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews