শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ;

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি বন্ধে ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখা। বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য বলেন, গত মঙ্গলবার (২০ মে) মোংলা থানায় এনসিপির প্ররোচনায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ ২১ জন নেতাকর্মীরনাম সহ অজ্ঞাতনামা আরো ৩৪-৩৫ জন দলের নির্যাতিত ত্যাগী নেতা ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগে মোংলা থানায় মামলা দায়ের হয়েছে। তারা আরো বলেন, এটি একটি পরিকল্পিত মামলা, যাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তারা এর প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন। শ্রমিক সংগঠনটির ব্যাপারে শ্রম দপ্তর কর্তৃক সরেজমিনে তদন্তে জানায় ঐ সংগঠনের কোনো বৈধ সাধারণ সদস্য নেই। সে প্রেক্ষিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকলেও এনসিপি হঠাৎ সভা ডেকে পরিবেশ অস্থির করার চেষ্টা চালায়। এই ঘটনার জের ধরেই মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন নেতারা। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মকাণ্ডে বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল গণতান্ত্রিক দলের সহাবস্থান এবং মত প্রকাশের অধিকারকে সম্মান করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ এই দুই নেতা। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এ ঘটনার সত্যতা দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার (২১ এপ্রিল) মোংলা শ্রমিকদলের আয়োজনে মে দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ডাকা হয়। একই দিনে এনসিপির একটি পক্ষ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে এডহক কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করে, যা নিয়মবহির্ভূত ছিল বলে দাবি করেন বিএনপি নেতারা। এরপর সোমবার (২৮ এপ্রিল) উভয় পক্ষের মধ্যে স্টেজ নির্মাণকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসন মঙ্গলবার (২৯ এপ্রিল) কোনো পক্ষকেই সভা করতে দেয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি বন্ধে ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার (২১ মে) বিকাল ৫টায় পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews