1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শারিকতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ দোকানিকে অনুদানের চেক বিতরণ; মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি; পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ; নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু; পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ;

মোংলায় বিরল প্রজাতির তক্ষক সহ ১ পাচারকারীকে আটক ;

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় বিরল প্রজাতির তক্ষক সহ মোঃ খোকন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছ কোস্ট গার্ড। শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন আটকের বিষয়টি নিশ্চিত করলেও খোকনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি টিম মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকনের জিম্মায় থাকা বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারী খোকনকে আটক করা হয়। তিনি আরো জানান, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews