বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

রূপগঞ্জে ৫ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য অফিসারের অভিযান/জরিমানা সহ সিলগালা ১;

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত

বি‌শেষ প্রতিনিধি;

রূপগঞ্জে উপজেলা হেলথ ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইভি ফেরদৌস এর নেতৃত্বে ভুলতা এলাকায় ৫টি হাসপাতালে অভিযান চালিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও জ্বাল স্বাক্ষরিত রিপোর্ট প্রদান দেওয়ার অপরাধে চারটি হাসপাতলে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে ১টি হাসপাতালে সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অংশ নেন সেনেটারী অফিসার মনির হোসেন উপজেলা অন্যান্য কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(৩ মার্চ) রবিবার বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত এই অভিযান চালান ভুলতা গোলাকান্দাইল এলাকার পাঁচটি হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইবি ফেরদৌস এর নেতৃত্বে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার চারটি হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের বিভিন্ন প্রতারণা ও অনিয়মের অভিযোগে মেমোরি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ২ লাখ টাকা, ভুলতা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা, সেন্ট্রাল হাসপাতালকে এক লাখ টাকা, নিউ লাইভ জেনারেল হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা করেন। তবে মর্ডান হাসপাতালের ডাক্তার কর্মচারীরা অভিযানের সংবাদ পেয়ে হাসপাতালে তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে হাসপাতালটি সীল গালা করে দেয়া হয়েছে।
এই অভিযানের বিষয় জানতে চাওয়ায় ডক্টর আইবি ফেরদৌস বলেন ইতিমধ্যে প্রতিটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের জেলার সিভিল সার্জন স্যার প্রতিটা হাসপাতালে স্বাস্থ্য সেবায় কোন অনিয়ম আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন। আমরা তার ধারাবাহিকতায় এই অভিযান চালিয়েছি আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews