1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ;

র‌্যাব, বিজিবি’র সফল অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিক (২৮) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডু এলাকার মো: ওসমানের ছেলে। টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদে সাবরাং সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের ভেতরে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে মাদক চালানের জন্য অবস্থানের খবরে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন যৌথ অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ওমর ছিদ্দিককে আটক করতে সক্ষম হয়। তিনি সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন। লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিজিবি আরও জানান, কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews