1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

র‌্যাব, বিজিবি’র সফল অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিক (২৮) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডু এলাকার মো: ওসমানের ছেলে। টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদে সাবরাং সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের ভেতরে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে মাদক চালানের জন্য অবস্থানের খবরে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন যৌথ অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ওমর ছিদ্দিককে আটক করতে সক্ষম হয়। তিনি সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন। লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিজিবি আরও জানান, কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews