শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক;

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩২ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (১৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে উপজেলার নিতপুর বিওপির আওতাধীন সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কপালীর মোড়ে রফিকের মিষ্টির দোকান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মাসুদ রানা নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাসুদ রানার কাছ থেকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার সহযোগী হিসেবে অভিযুক্ত কপালীর মোড় এলাকার মনোয়ারের ছেলে তছলিম (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews