বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ; এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন; মনোহরদীতে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারি ও গৃহস্থরা; নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা; সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত; দুর্গোৎসবে কোটি টাকার আয়োজন; সাংবাদিকদের হেনস্তার জন্য দায়ী কি সাংবাদিকরাই?

নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী;

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৮৩ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাড়ানোর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ৯টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন স্টেশন অতিক্রম করলেও মাত্র দুটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। ফলে টিকিট সংকট, অতিরিক্ত ভিড় ও অনিশ্চয়তার মধ্যে যাতায়াত করতে হচ্ছে হাজারো যাত্রীকে।
আহসানগঞ্জ স্টেশনটি আত্রাই, রাণীনগর, বাগমারা, সিংড়া, নলডাঙ্গা ও নন্দীগ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের অন্যতম প্রধান রেল যোগাযোগ কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত ট্রেন না থামায় যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
যাত্রীরা জানান, অনেক সময় জরুরি প্রয়োজনেও টিকিট পাওয়া যায় না। বাধ্য হয়ে দীর্ঘ পথ দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়, যা নারী, শিশু ও বয়স্কদের জন্য আরও কষ্টকর হয়ে ওঠে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, জনগণের দুর্ভোগ কমাতে আহসানগঞ্জ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়দের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, যাত্রীসংখ্যা ও স্টেশনটির গুরুত্ব বিবেচনায় দ্রুত আরও কয়েকটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews