বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ;

দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত




মোঃ মাসুদ রানা ;
কুমিল্লা জেলা প্রতিনিধি

দেবিদ্বার: ২০২৪ পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেবিদ্বারের তৃণমূল বিএনপির আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জননেতা সাইদুল রহমান লিটন । দীর্ঘদিনের ত্যাগ, সংগঠন গড়ার দক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগের নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখেই বিএনপির রাজনীতি এগিয়ে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে যেমন লড়াই করেছে, তেমনি বিদেশে থেকেও কূটনৈতিক তৎপরতা ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আন্দোলনে দেশের সাইদুল রহমান লিটন সক্রিয় ভূমিকা পালন করেন। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তিনি প্রবাসে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক মহলে বিএনপির অবস্থান তুলে ধরতে কাজ করেছেন।
দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা এক লেখায় বলেন, সময় বদলেছে। এখন ঐক্য ও আদর্শের সময়। দেবিদ্বারের ইতিহাস সাক্ষী, এখানে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। ২০২৪ সালের পর জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। নতুন প্রত্যাশার জন্য ভোট দিয়েছে। তাই দেবিদ্দার উপজেলা দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোরও সমাধান হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সাইদুল রহমান লিটন শুধু একটি দেবিদ্বার বা একটি অঞ্চলের নেতা নন। তিনি সমগ্র বাংলাদেশের রাজনীতিতে ঐক্য, সক্ষমতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলের প্রতি আনুগত্য, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং মানুষের পাশে থাকার ইতিহাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
জুয়েল মোল্লা বলেন, বিএনপির নেতৃত্ব নির্ধারিত হবে ত্যাগী কর্মী ও দলীয় সিদ্ধান্তের মাধ্যমে। দেবিদ্বার উপজেলা বিএনপির অসংখ্য ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মী রয়েছেন। তাদের আত্মত্যাগ, শ্রম ও সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করেই আগামী দিনের নেতৃত্ব আরও শক্তিশালী হবে। তাই এখন বিভক্তির নয়, ঐক্যের রাজনীতি গড়ে তোলাই সময়ের দাবি।গতানুগতিক কোন রাজনীতিবিদ নয় বরং সাধারণ মানুষের সেবক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সর্বসাধারণের উদ্দেশ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) সাইদুর রহমান লিটন বলেন, সৃষ্টির সেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।মানুষের সেবা করা অন্যতম একটি ইবাদত।সেজন্যই নেতা হতে নয় আমি দেবিদ্বারে এসেছি জনগণের সেবক হতে।দেশে-বিদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং তাঁর দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটানোর পেছনে অসংখ্য ছাত্র, জনতা ও প্রবাসী বাংলাদেশির অবদান রয়েছে “রহমান লিটন”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মনে রাখতে হবে রাজনীতি প্রতিহিংসার নয়, নেতৃত্বের। বিভেদের নয়, ঐক্যের। ব্যক্তিস্বার্থের নয়, জনগণের কল্যাণের। যারা বিএনপির রাজনীতি করি, আমাদের প্রথম দায়িত্ব দলকে শক্তিশালী করা, নেতৃত্বকে সম্মান করা এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখা।
লেখক উল্লেখ করেন, সাইদুল রহমান লিটন শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা নিবেদিতপ্রাণ কর্মী। তার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য, সংগঠনের জন্য এবং জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠার জন্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় তার অবদান তৃণমূলের কাছে অনুপ্রেরণা।
সবশেষে জুয়েল মোল্লা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ জননেতা সাইদুল রহমান লিটনের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও দেবিদ্বার উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠন আরও সুসংগঠিত, আরও শক্তিশালী এবং জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে এগিয়ে যাবে।
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews