শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

খেতাছিড়ায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার;

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৬০ বার পঠিত



মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার খেতাছিড়া গ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর স্বামী জিহাদ কাজী মাছ ধরার জন্য নদীতে যান। এ সময় তার স্ত্রী খাদিজা (২০) ঘরে একা ছিলেন। অভিযোগ রয়েছে, একই গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে জহির ওরফে রাব্বি এবং জাফর কাজীর ছেলে কেনান বিড়ি খাওয়ার অজুহাতে ঘরে প্রবেশ করে। পরে এক পর্যায়ে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কিছু মামলা বিচারাধীন বলেও তারা জানান।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জিহাদ কাজী বাদী হয়ে ১ জুন ২০২৬ তারিখে মঠবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
মঠবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews