শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার;

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪৭ বার পঠিত




মোঃনুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের কচা নদী সংলগ্ন গাবখান চ্যানেলের সন্ধিস্থলে প্রস্তাবিত গাবখান দ্বিতীয় সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার(২৩জুন) দুপুর ১২টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল সম্ভাব্য সেতুস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদলে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান,কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি মো. শফিউল আজম দুলাল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম রানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকৃত এ সেতু নির্মিত হলে কাউখালী, নেছারাবাদ(স্বরূপকাঠি) ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে ভিপি শফিউল আজম দুলাল বলেন, “নির্বাচনের আগে ও পরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। উপজেলা হাসপাতালের আধুনিকায়ন কার্যক্রমও এগিয়ে চলছে। গাবখান দ্বিতীয় সেতু বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতি,কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।”
তিনি আরও বলেন,সেতুটি নির্মাণ হলে ব্যবসায়ীদের পণ্য পরিবহন সহজ হবে,শিক্ষার্থীদের যাতায়াতে সময় ও খরচ কমবে, কৃষিপণ্য ও কাঁচামাল দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews