রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু ;

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

মো: সায়েম মাতুব্বর ডাসার কালকিনি প্রতিনিধ :
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে মাদারীপুরের ডাসার উপজেলার আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মুন্সী বাড়ির সিরাজ মুন্সীর দুই ছেলে মিলন মুন্সী ও আলামিন মুন্সী।মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,প্রায় ৪মাস আগে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মিলন মুন্সী ও আলামিন মুন্সী তাদের প্রত্যকের কাছ থেকে ১৭ লক্ষ করে টাকা নেন দীর্ঘদিন মানবপাচারের সাথে জড়িত থাকা গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মাদারীপুর জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো:ফরহাদ মাতুব্বর।
দীর্ঘদিন ধরে মিলন এবং আলামিনের খোঁজ খবর না থাকায় পরিবারের মাঝে হতাশা বিরাজ করছিলো।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ওই একই নৌকায় থাকা আরেক যাত্রী কোনো ভাবে জীবিত দেশে ফিরে এসে মিলন ও আলামিনের বাড়িতে খবর দেয়া মাত্রই শুরু হয় পরিবার এবং স্বজনদের মাঝে কান্নার আহাজারি রোনাজারি।এবং স্বজনরা ইউপি চেয়ারম্যান মো:ফরহাদ মাতুব্বরের বিচারের দাবী করেন। #Madaripur

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews