বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল;

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ

স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি *জিয়াউর রহমান বীর উত্তম* এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এমপি, মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন সদস্য, কেন্দ্রীয় বিএনপি ও প্রশাসক, জেলা পরিষদ, পিরোজপুর।
সভাপতিত্ব করেন:নজরুল ইসলাম খান, আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপি।
সঞ্চালনা করেন:সাইদুল ইসলাম কিসমত, সদস্য সচিব, পিরোজপুর জেলা বিএনপি।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার দেখানো পথেই বিএনপি আজও মানুষের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
আলোচনা শেষে শহীদ জিয়াসহ দেশের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews