1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

শ্রমিকবান্ধব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে শ্রমিক অধিকার পরিষদের ৬ দফা বাস্তবায়ন করতে হবে — আব্দুর রহমান 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

 

 

মো: সোহরাওয়ার্দী হোসেন

ব্যুরো প্রধান রাজশাহী ;

আজ শনিবার বিকালে খুলনা মহানগরের বাপুস মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান একথা বলেন।

 

খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে শ্রমিকের প্রতিনিধিত্ব, ন্যূনতম জাতীয় মজুরি, কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা নিশ্চিতকরণ ও দুর্নীতি এবং অর্থপাচার বন্ধের ৬ দফা মূলত শ্রমিকবান্ধব একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা।

 

বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ বলেন, কৃষক-শ্রমিকের রাজনীতি কায়েমের ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার ৫২ বছর পরেও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক জেএম রাজু, যুব অধিকার পরিষদ, খুলনা মহানগরের সভাপতি তাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি জেলা সভাপতি রাজু হাওলাদার, মহানগরের সভাপতি সাব্বির হোসেন শুভ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews