শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ;

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

জাফর ইকবাল ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

ঝিকরগাছা সেবা সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির শোভনের মা রাশিদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, প্যানক্রিয়াটিস ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ শনিবার আসর নামাজের পর রঘুনাথনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজার নামাজে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews