বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

সাপলেজায় ৫০০ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন;

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস খান, মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নে অতিবৃষ্টি, ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গত ১৫ জুলাই সাপলেজা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ এবং পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের সংসদ সদস্য আলহাজ রুহুল আমীন দুলালের ব্যক্তিগত প্রচেষ্টায় এ সহায়তা প্রদান করা হয়েছে।
একই দিনে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপলেজা কুটিরবাড়ি এলাকায় নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় প্রশাসক শফিকুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাপলেজা ইউনিয়নে জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews