শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন বিএনপি নেতা হাবিবুর রহমান আকন;

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্জ হাবিবুর রহমান আকন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন হাবিবুর রহমান আকন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন বলেও দাবি করেন তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে সাপলেজা ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আলহাজ্জ হাবিবুর রহমান আকন বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে সাপলেজা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করব। এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা, সাধারণ মানুষের দুর্ভোগ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করব। নিজেকে জনস্বার্থে উৎসর্গ করতে চাই।”

তিনি আরও বলেন, “সাপলেজা ইউনিয়নকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করব।”

দলীয় কর্মকাণ্ডের বিষয়ে হাবিবুর রহমান আকন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকে নিজের সামর্থ্য অনুযায়ী দলের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। দীর্ঘদিন ধরে নিজ খরচে দলীয় কার্যক্রম পরিচালনা ও নেতাকর্মীদের পাশে থাকারও দাবি করেন তিনি।

তিনি পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ রুহুল আমীন দুলালের প্রতি আস্থার কথা উল্লেখ করে বলেন, “রুহুল আমীন দুলাল ভাইয়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা মঠবাড়ীয়ার মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে আলহাজ্জ হাবিবুর রহমান আকন সাপলেজা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews