1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

সিরাজগঞ্জে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সুফল ভোগীদের মাঝে মুরগী ও মুরগীর ঘর বিতরণ ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী ;

বৃহস্পতিবার (৬ জুন) সকালে বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথ আয়োজনে চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ১০৩ জন সুফল ভোগীদের মাঝে ১৫ টি করে মুরগী ও একটি করে মুরগীর ঘর বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এই কার্যক্রম উদ্ভোদন করা হয়।

কার্যক্রমের সম্মানিত অতিথির হিসেবে সুফল ভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার, বক্তব্য রাখেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান নবী প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার বলেন আমি দায়িত্বে থাকা অবস্থায় সরকারি প্রণোদনা একদম প্রান্তিক, গরিব কৃষক খামারি খুঁজে শতভাগ স্বচ্ছতার সাথে তালিকা করতে হবে এবং ৬ মাস পরপর আমাকে সুফল ভোগীরা কি লাভবান হলো তা জানাতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান নবী বলেন বেলকুচিতে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি হওয়ায় আমাদের চাহিদা মিটিয়ে অন্য উপজেলায় কিছু চাহিদা মিঠাতে পারি কিন্তু ডিম উৎপাদনে চাহিদার চেয়ে কম এজন্য তরাঞ্চলের দরিদ্র ও হতদরিদ্রের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে যাতে করে তারা ডিম উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে সচ্ছলতা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews