1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার;

সিরাজগঞ্জে ৪ মন গাজা সহ গ্রেফতার চার;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ট্রাকে করে ৪ মন (১৬০ কেজি) গাঁজা পাচার কালে ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার বাড়াইপাড়া (কালিবাড়ি) গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়নগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জের ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ (২৬) ও কামারখন্দের কর্ণসুতী গ্রামের মৃত মাজেম আলী শেখের ছেল আঃ লতিফ শেখ (৫১)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে হাটিকুরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ১৬০ কেজি গাঁজার বাজার মুল্য ৫০ হাজার টাকা কেজি হিসেবে ৮০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন লোক চোক্ষুর আড়ালে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আতিকুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি ও ৪ নং আসামী আঃ লতিফ শেখ (৫১) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews