রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে গরীব অসহায় মানুষের আস্থা; নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ; মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; মাতৃভাষা দিবস উপলক্ষে আত্রাই উপজেলা মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ; সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আটক -১; মঠবাড়ীয়ায় ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত; মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত; পটুয়াখালী এনজিও ফেডারেশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; পিরোজপুরে গৃহায়ন প্রতিমন্ত্রীর আগমন,ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়; ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ; হাটকালুপাড়ার বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ; মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ;

হাটকালুপাড়ার বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বিলশিতি বিলে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ২০ বিঘা জমির আবাদ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ মুনসুর রহমান ও ফজলুর রহমান অভিযোগ করে জানান, আয়নাল (পিতা: মৃত সৈয়দ আলী), ছাইফুল (পিতা: মৃত সমসের প্রাং), আব্দুল মান্নান (পিতা: মোঃ সায়েদ মন্ডল), মাহাবুর সায়েদ মন্ডল ও সফিকুল (পিতা: ছাইফুল প্রাং) জোরপূর্বক তাদের জমিতে সেচের পানি বন্ধ করে দিয়েছেন। ফলে চলতি মৌসুমের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
তারা আরও বলেন, নিজেদের জমিতে শেল মেশিন দিয়ে সেচ দিতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে মুনসুর রহমান ও ফজলুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান।
এদিকে অভিযুক্তদের বিষয়ে জানা গেছে, তারা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার