1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক গ্রেফতার; কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে; প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন; পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ;

সিরাজগঞ্জ -৫ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন জমা দিলেন মোঃ সোহরাওয়ার্দী ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

আজম খান, স্টাফ রিপোর্টার:

১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি এনায়েতপুর ও চৌহালী) আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ সোহরাওয়ার্দী হোসেন। তিনি সিরাজগঞ্জ শ্রমিক অধিকার পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারুণ্যের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ: মনোনয়নপত্র জমাদানের সময় মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি মোঃ নুরুল হক নুরের নেতৃত্বে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বেলকুচি এনায়েতপুর চৌহালী জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন,”আমি বিশ্বাস করি, ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়ে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।” নির্বাচনী প্রচারণার প্রস্তুতি: মনোনয়নপত্র জমাদানের পরপরই মোঃ সোহরাওয়ার্দী হোসেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং আগামীর নির্বাচনে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। তারুণ্যের উত্থান ও গণতান্ত্রিক আন্দোলন বেলকুচি এনায়েতপুর চৌহালী এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ বেশ আলোচিত হচ্ছে। মোঃ সোহরাওয়ার্দী হোসেন তারুণ্যের প্রতিনিধি হিসেবে নিজের অবস্থান শক্ত করতে চান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আমি কাজ করব। জনতার ভোটে নির্বাচিত হয়ে বেলকুচি এনায়েতপুর চৌহালী উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করব।”
তিনি আরো বলেন, শ্রমিক শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবো , গরীবের হক গরীবের অধিকার ফিরিয়ে দিবো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews