1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শারিকতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ দোকানিকে অনুদানের চেক বিতরণ; মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি; পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ; নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু; পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ;

সুন্দরবনের ০৭ জন জলদস্যুকে অস্ত্র সহ আটক করেছে কোস্ট গার্ড;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। অতঃপর রাতভর কোস্ট গার্ড বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ এবং তার ০৫ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমান কে ০২ টি এক নলা বন্দুক, ০৩ টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews