1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ;

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে; এমপি সুমন;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

নওগাঁ-৬( আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, তেমনি শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেওয়ায় বিভিন্ন মহল থেকে ধন্যবাদ জানান হচ্ছে। তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থা স্মার্ট করার পাশাপাশি দরকার স্মার্ট শিক্ষক।
আত্রাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সভাপতিত্বে শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews