শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ;

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম
মোংলা প্রতিনিধি

৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের উদ্যোগে ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মোংলা উপজেলার বিভিন্ন দপ্তরের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ কহিনুর সরদার, মোংলা পৌর শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোংলা কলেজ শাখার সেক্রেটারি মোছাল্লী ফরিদ উদ্দিন, টেকনিক্যাল শাখার সভাপতি মোঃ সেলিম, মোংলা মাধ্যমিক শাখার সেক্রেটারি মোঃ কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোংলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর আলম জোমাদ্দার।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মোঃ শাহিন (সেক্রেটারি, মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, খুলনা বিভাগীয় কর্মচারী ফেডারেশন), মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সেক্রেটারি মোঃ শাহিন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী জাহিদ এবং এডহক কমিটির সদস্য মোঃ আল-আমিনও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে দীর্ঘসূত্রিতা ও বাস্তবায়নে অনিশ্চয়তার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে গেজেট প্রকাশ ও দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews