1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজৈরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালকের মরদেহ উদ্ধার; আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ; নানা আয়োজনে তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: তারুণ্যের অঙ্গীকার ‘মাদকমুক্ত সমাজ’ পিরোজপুরের কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পটুয়াখালিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ; আত্রাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত; আত্রাইয়ের হাটকালুপাড়ায় স্বাধীনতা দিবসে পুষ্প অর্পণ ও আলোচনা সভা; আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত;

আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া ২৬২ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ এখনো মাত্র ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে। সেতুর কাজ বন্ধ থাকায় মহিষবাথান ও এনায়েতপুরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন। এতে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও ধীরগতির কারণে কাজ থেমে আছে। এলজিইডি জানিয়েছে, প্রয়োজন হলে নতুন টেন্ডারের মাধ্যমে ২০২৬ সালের জুনের মধ্যে সেতুটি চালুর চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews