রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা; আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার; কবিতা : আমার পরিচয় ; সন্ধ্যা নদীতে যৌথ অভিযান: ৫০হাজার টাকা মূল্যের বেরজাল ধ্বংস,১০ হাজার রেনু পোনা অবমুক্ত;

রাজৈরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালকের মরদেহ উদ্ধার;

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫৬ বার পঠিত

রাজৈর উপজেলা প্রতিনিধি: শেখ সাজেদুল হক (বোরাক);

মাদারীপুরের রাজৈর উপজেলা-এর খালিয়া ইউনিয়নের খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকায় নিজ বাড়ির উঠানের একটি কাঁঠাল গাছের মগডাল থেকে মাইক্রোচালক আরিফ শেখ (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকালে স্থানীয়রা ঘুম থেকে উঠে বাড়ির উঠানে গাছের মগডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা কামাল শেখ সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার ও এলাকাবাসীর ধারণা।
নিহতের ছেলে আরাফাত শেখ জানায়, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন এবং পরে কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করলে পারিবারিক অশান্তি শুরু হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সে ধারণা করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে কুতুবউদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত), রাজৈর থানা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews