1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

ওমানে নিহত ৭ প্রবাসীর আত্মার মাগফিরাত কামনায় সন্দ্বীপে শোকসভা ও দোয়া মাহফিল;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব ;

সন্দ্বীপ( চট্টগ্রাম) ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্মরণে শোকসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ অক্টোবর (সোমবার ) বিকেল সাড়ে চারটায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জায়েদ কামাল, যুবদল নেতা সাইফুল আমিন, গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রফিক, সংবাদকর্মী ইসলাম হোসেন মনি, ইলিয়াস সুমন, নওশাদ আকরাম, এমদাদ হোসেন, নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠানে সন্দ্বীপ অধিকার আন্দোলন এর সভাপতি মো. হাসানুজ্জামান সন্দ্বীপী  বলেন,“দেশের অর্থনীতির চালিকাশক্তি এই প্রবাসীরা পরিবার ও দেশের জন্য জীবনবাজি রেখে বিদেশে কাজ করেন। তাদের এই মর্মান্তিক মৃত্যু সন্দ্বীপসহ পুরো প্রবাসী সমাজকে শোকাহত করেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. ইউসুফ আলী। নিহতদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিহত আরজুর বড় ভাই মো. মিলাদ, যিনি আবেগঘন কণ্ঠে ভাইসহ নিহত প্রবাসীদের স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews