1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

কাউখালীতে পোটকা মাছ খেয়ে ৭ বছরের ফাতেমার মৃত্যু অসুস্থ-৪;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন ;

 অদ্য ১৩ মার্চ(বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ রাত অনুমান ২.৫০ ঘটিকার সময়,পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থানাধীন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের হানিফ সরদার এর বাড়ী,ভিকটিম এর নানাবাড়ি ঘটনাটি ঘটে।
জানা যায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া সাকিনস্থ হানিফ সরদার এর স্ত্রী আকলিমা বেগম(৫৩),বড় মেয়ে-সাবিনা বেগম (২০),মেঝো মেয়ে-সীমা বেগম(১৮),ছোট মেয়ে – সুমনা বেগম(১৩), নাতনি- ফাতেমা আক্তার (৭) গতকালবুধবার রাতে বাড়িতে পরিবারের সাথে রাতের খাবারে কথিত পোটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ভিকটিম ফাতেমা আক্তার (৭) কে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুব্রত কর্মকার ভিকটিম ফাতেমা আক্তার কে মৃত ঘোষণা করেন। এবং পরিবারের অন্যান্য সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে  প্রেরণ করেন। মৃতদেহ ভিকটিমের পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হলেও মৃতের খবরটি তাৎক্ষণিক কাউখালী থানা পুলিশ প্রশাসনকে হসপিটালের থেকে অবগত করা হয়নি। এদিকে কাউখালী থানা পুলিশকর্মকর্তা মোঃ সোলায়মান বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে,ভিকটিম এর বাড়ীতে তদন্তে একটি পুলিশ টিম পাঠানো হয়। 
মৃতঃ ফাতেমা আক্তার(৭),পিতা- মোঃ কামাল হোসেন,মাতা- সাবিনা বেগম,অন্যান্য আহত সদস্যরা চিরাপারা গ্রামের একই পরিবারের সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews