শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ; কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা; বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত; রাজাপুর উত্তর কাঠিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত; আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতা কর্মসূচি; আত্রাইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত ; সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত; শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়; নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ; পটুয়াখালী কালেক্টরেট স্কুলে ’গণহারে শিক্ষার্থীদের ফেল’ ডিসি অফিসের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের অবস্থান কর্মসূচি; নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অভি’যোগে বাউফলে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে নোটিশ ; কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই;

কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা;

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কাউখালী উপজেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। যৌথবাহিনীর এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর উদ্যোগে একটি চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। অপারেশন কমান্ডার ক্যাপ্টেন রাশাদ ও লেফটেন্যান্ট মোয়াজের নেতৃত্বে পরিচালিত এই নিরবচ্ছিন্ন অভিযানে দুই দিনে ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন ভঙ্গের অভিযোগে মোট ৪১টি মামলায় ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে যৌথবাহিনী। এ বিষয়ে অপারেশন কমান্ডার ক্যাপ্টেন রাশাদ বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অপরাধ,অবৈধ কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়,সে জন্য যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”স্থানীয়রা জানান,যৌথবাহিনীর নিয়মিত তৎপরতায় এলাকায় অপরাধ কমছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তারা আশা প্রকাশ করেন,নির্বাচনকালীন সময় পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার